Travel Diary
এক শীতের সকাল শান্তিনিকেতনে — ছোটবেলার স্মৃতি
শীতের ছোঁয়া তখন হালকা কুয়াশার চাদরে মোড়া। ছোটবেলায় শীতকাল মানেই ছিল নতুন নতুন অভিজ্ঞতার অপেক্ষা। সেই বছর বাবা-মা ঠিক করলো, আমরা শান্তিনিকেতন যাবো। সকালে ট্রেনে উঠতেই জানালা দিয়ে কুয়াশায় ঢাকা গ্রাম, মাঠ আর গাছের সারি চোখে পড়ছিল। কোথাও কোথাও আগুন জ্বালিয়ে চা খাচ্ছে কয়েকজন কৃষক—সেই দৃশ্যটা এখনও চোখে ভাসে। ট্রেনের কামরায় ঠান্ডা হাওয়ায় গা গুটিয়ে বসে গরম চায়ের কাপে চুমুক আর ঝালমুড়ির টক-ঝাল-মিষ্টি স্বাদ ভ্রমণের প্রথম আনন্দ ছিল।
শান্তিনিকেতনে পৌঁছে মনে হলো যেন অন্য এক জগতে এসে পড়েছি—সবুজ গাছের ছায়া, বিশ্বভারতীর শান্ত পরিবেশ, পাখির ডাক আর হালকা হাওয়ার সুর যেন মনকে অন্য এক ছন্দে বেঁধে দিলো। দুপুরে কাছের একটি ছোট্ট রেস্তোরাঁয় গিয়ে আমরা গরম ভাত, ডাল, আলু পোস্ত, শুক্তো আর মাছের ঝোল খেলাম। শীতের দিনে গরম গরম ভাতের সাথে মাছের ঝোলের সেই স্বাদ আজও মনে লেগে আছে।
আমরা শান্তিনিকেতনে এক রাত থাকলাম। সন্ধ্যায় হালকা শীতের মধ্যে হোটেলের ছাদে দাঁড়িয়ে তারা গুনছিলাম। পরের দিন সকালে সোনাঝুড়ির হাটে গেলাম। হাটের এক কোণে কয়েকজন বাউল শিল্পী জড়ো হয়ে বসেছেন। কারও হাতে দোতারা, কারও হাতে একতারা নিয়ে তারা বাউল গানে মেতে আছে । চারপাশে দাঁড়ানো মানুষ যেন তালে তালে হাততালি দিচ্ছে আর আমিও দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছি । আর একদিকে রঙিন কাপড়, কাঠের পুতুল, মাটির হাঁড়ি, হাতে বানানো গয়না আর হাতে আঁকা ছবি —সব মিলিয়ে যেন গ্রামীণ সৌন্দর্যের এক উৎসব। বাবা কিনলো একটি চামড়ার ব্যাগ, মা কিনলো হাতে বানানো কিছু গয়না, আর একটি শাল, আর আমি পেলাম মাটির বাঁশি—যেটা হাতে নিয়েই সুর তোলার চেষ্টা করছিলাম।
বিকেলের ট্রেনে ফেরার পথে জানালার বাইরে সূর্যাস্তের কমলা আভা, কুয়াশা ভেদ করে আসা শীতের হাওয়া আর হাতে গরম চা—সব মিলিয়ে সেই ভ্রমণ হয়ে উঠেছিল আমার ছোটবেলার সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর একটি।


Khub valo lekha 👍
উত্তরমুছুনNice
উত্তরমুছুনSo beautiful..keep going..!!😊🧿🦋✨️🎀
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনলেখা টা বেস ভালো,লেখাটা পোরে একটু হলেও সেই জায়গাটাকে অনুভব করতে পারলাম ❤️🩹....
উত্তরমুছুনখুব সুন্দর ❤️
উত্তরমুছুনSo Amazing😍 keep going
উত্তরমুছুনSundor ❤🌸
উত্তরমুছুনSundor
উত্তরমুছুনNice
উত্তরমুছুনI'm also remembered my memories of Santiniketan after reading the blog.❤️
উত্তরমুছুন